শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িগঙ্গায় লঞ্চডুবি, শিশু-নারীসহ ৩২ জনের লাশ উদ্ধার (ভিডিও)

রাশিদ রিয়াজ ও সুজন কৈরী: [২] নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ২ জন শিশু, ৫ মহিলা ও ২৩ পুরুষ রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

[৩] সোমবার বেলা ১টা পর্যন্ত তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড।

[৪] ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশিষ বর্ধন বলেন, এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

[৫] কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দক বলেন, উদ্ধার অভিযান চলছে।

[৬] এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।

[৭] জানা যায়, সকাল পৌনে আটটার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে সেটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছে। সম্পাদনা: ইকবাল খান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়