শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে পাথরকুচি পাতা

হ্যাপি আক্তার : [২] প্রাচীনকাল থেকেই নানান রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরণের ঔষধি গাছ ব্যবহার হয়ে আসছে আর তার মধ্য পাথরকুচি হলো অন্যতম। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগসহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে।

[৩] জেনে নেয়াজাক পাথরকুচি পাতার ঔষধি গুণাগুণ-

১) কিডনির পাথর অপসারণ : পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে।

২) পেট ফাঁপা : অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে অথবা প্রসাব আটকে আছে। সে ক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চা-চামচ পাথর কুচির পাতার রস গরম করে পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

৩) মৃগী : মৃগী রোগাক্রান্ত সময়ে পাথর কুচির পাতার রস ২-১০ ফোঁটা করে মুখে দিতে হবে, এর রস একটু পেটে গেলেই রোগের উপশম হবে।

৪) শিশুদের পেট ব্যথায় : শিশুর পেট ব্যথা হলে, ৩০-৬০ ফোঁটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়।

৫) ত্বকের যত্ন : পাথরকুচি পাতায় রয়েছে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা, পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী।

৬) পাইলস : পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস্ ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৭) জন্ডিস নিরাময়ে : লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী।

৮) শরীর জ্বালাপোড়া : দু-চামচ পাথর কুচি পাতার রস, আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে শরীরের জ্বালাপোড়া কমে।

৯) উচ্চ রক্তচাপ : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মুত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয় পাথরকুচি পাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়