শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেনেজুয়েলায় গ্যাসোলিন রফতানি অব্যাহত রাখবে ইরান

রাশিদ রিয়াজ : [২] ইরানের জালানিমন্ত্রী বিজান নামদর জাঙ্গেনি বলেছেন, বিনামূল্যে ভেনেজুয়েলাকে গ্যাসোলিন দিচ্ছে না ইরান। এটা বাণিজ্য। তেহরান ও কারাকাসের মধ্যে আলোচনার মাধ্যমে এ রফতানি আরো বৃদ্ধি পাবে। কিছু পশ্চিমা দেশ মনে করছে ইরান ভেনেজুয়েলাকে ফ্রি গ্যাসোলিন দিচ্ছে। এটা মিথ্যা ধারণা। মেহর

[৩] জাঙ্গেনি বলেন ইরানি ট্যাঙ্কারের ক্যাপ্টেনদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অপ্রত্যাশিত ছিল না। প্রথমে মার্কিনীরা তাদের ঘুষ দেয়ার লোভ দেখিয়েছে। এরপর হুমকি দেখিয়ে কোনো কাজ না হওয়ায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

[৪] জাঙ্গেনি বলেন ইরান বাজার মূল্যেই ভেনেজুয়েলাকে গ্যাসোলিন দিচ্ছে। মূল্য পরিশোধের গ্যারান্টি এবং সঠিক মূল্যই দিচ্ছে ভেনেজুয়েলা।

[৫] মার্কিন অবরোধের কারণে ভেনেজুয়েলায় জালানি সংকট হলে ইরান দেশটিতে গ্যাসোলিন রফতানি শুরু করে। এছাড়া খাদ্যশস্য ও জরুরি পণ্য পাঠিয়েছে ইরান।

[৬] ইরান পাঁচটি ট্যাঙ্কারে ১.৫৩ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন পাঠিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুই দেশের এ বাণিজ্যকে সংহতির প্রতীক বলে অভিহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়