শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ চাঁদপুরের আ.লীগ নেতার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: [২] জেলার পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন (৫১) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৩] চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বলেন, মোতাহার হোসেন তাদের হাসপাতালে নমুনা দিয়েছিলেন। ৪ দিন আগে তাঁর করোনা পজেটিভ ফলাফল এলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৪] এদিকে চাঁদপুরে আরও ২১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১১ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ৩ জন, মতলব উত্তরে একজন ও মতলব দক্ষিণে একজন আছেন। আজ চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

[৫] চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, নতুন ২১ জনকে নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৮২৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়