শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড : সিগারেটের লাইটার থেকে অস্ট্রেলিয়ায় নতুন সংক্রমণ

বাশার নূরু: [২] অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্যে ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের একটি নতুন সংক্রমণ শুরু হয়েছে। সিগারেটের লাইটার থেকে সেখানে করোনা ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

[৩] বিবিসি জানায়, সিগারেট জ্বালাতে গিয়ে একই লাইটার ব্যবহার বা বিনিয়ম থেকে নতুন এই সংক্রমণ শুরু হয়েছে।

[৪] মেলবোর্নের একটি হোটেলের স্টাফরা এই সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন। এরপর সেখানে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

[৫] রোববার ভিক্টোরিয়ায় নতুন করে ৪৯ জন রোগী পাওয়া গেছে, যা গত ২ মাসে সর্বোচ্চ। সিগারেটের লাইটার বিনিয়মকেই এর জন্য সন্দেহ করা হচ্ছে।

[৬] অঙ্গরাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, সংক্রমণ হয়েছে একটি হোটেল থেকে। যেখানে সামাজিক দূরত্ব ছিল ঠিক কিন্তু একটি লাইটার তারা সবাই ব্যবহার করেন। মেলবোর্নে বেশ কয়েকটি এলাকায় গুচ্ছভাবে করোনা সংক্রমণ হওয়ায় নতুন করে স্টে হোম এবং লকডাউন আরোপ করা নিয়ে বিবেচনা করছে স্থানীয় প্রশাসন। সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়