শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “ আল্লাহর দল ” এর এক সদস্য আটক

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] জেলায় শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা হঠাৎপাড়া এলাকায় একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ । অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন "আল্লাহর দল" এর একজন সক্রিয় সদস্য মো.আমজাদ আলী (৩৪), পিতা- আ. মোতালেব, সাং- গারাডোব , থানা-গাংনী , জেলা- মেহেরপুরকে গ্রেফতার করা হয়।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, দীর্ঘদিন যাবত আমজাদ আলী আল্লাহর দলের সাথে সম্পৃক্ত এবং তিনি সদস্য সংখ্যা বাড়ানোর কাজে লিপ্ত আছেন। তারই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং এর সত্যতা পায়। গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত আমজাদ আলী মেহেরপুর জেলার আল্লাহর দল নামক সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন এর সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় এর মত গুরুত্ব¡পূর্ন কাজগুলো করতেন। এছাড়াও আল্লাহর দল এর সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা করতেন।

[৪] অভিযান পরিচালনাকালীন সময়ে ০৪টি উগ্রবাদী বই, ১৩টি উগ্রবাদী লিফলেট , উগ্রবাদী কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০১টি সিম এবং নগদ ১৫০০/- উদ্ধার করা হয়।

[৫] পরবর্তীতে তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়