শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডে ফেনী জেলা আ. লীগ সভাপতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট : কোভিডে আক্রান্ত হয়ে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশ রূপান্তর

গত ১৫ জুন থেকে জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করলে বাসায় চিকিৎসা নেন তিনি।

পরবর্তীতে ১৯ জুন শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন।

এর আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও সেখানে তার করোনা পজিটিভ আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আক্রামুজ্জামানের ভাতিজা সাংবাদিক আসাদুজ্জামান দারা বলেন, গত দুইদিন তার শ্বাসকষ্ট বেড়ে গেলে সিএমএইচে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হয়। পরে রবিবার ভোরে তার মৃত্যু হয়। তার এক ছেলে শরিফ সোমবার লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে জানাজা-দাফন হবে বলে জানান তিনি।

অ্যাডভোকেট আক্রামুজ্জামান ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ শিক্ষা-সামাজিক-সংস্কৃতিসহ অসংখ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়