শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্যোক্তাদের সহজ শর্তে প্রণোদনা দেয়ার আহ্বান এসএমই ফাউন্ডেশনের

মো. আখতারুজ্জামান : [২] করোনা দুর্যোগে অর্থনীতি পুনরুদ্ধারে এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণসহ সরকার ঘোষিত প্যাকেজ প্রণোদনা দেয়ার আহ্বান জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ।

[৩] শনিবার প্রতিষ্ঠানের ১৪তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে এসব পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

[৪] এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, করোনা দুর্যোগে এসএমই উদ্যোক্তাদের সহায়তা করতে অনলাইনভিত্তিক কর্মসূচী বাড়ানোর পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন।

[৫] তিনি আরো জানান, ২০১৮-১৯ অর্থবছরে দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ৪৯৮ জন উদ্যোক্তা।

[৬] সফিকুল ইসলাম জানান, ২০১৯ সালে ৭ম জাতীয় এসএমই পণ্য মেলায় ৫ কোটি ৭ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৯ কোটি ৬ লক্ষ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী ৩০৮ জন এসএমই উদ্যোক্তা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশের ৮টি বিভাগের ২৩টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলায় মোট ১০৭২টি এসএমই প্রতিষ্ঠান মোট ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় করে। সেই সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়