শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বন বিভাগের কোটি টাকার জমি উদ্ধার

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকায় শনিবার সকালে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার করেছে বনকর্মকর্তারা।অভিযানে উদ্ধার কৃত জমির পরিমান ১০শতক যাহার বাজার মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে রেঞ্জকর্মকর্তা জানান।

[৩] উপজেলার সদর চালা (টাওয়ার মার্কেট) এলাকার মো.দেলুয়ার হোসেন (ঢালু), ছেলে মো.সাখাওয়াত হোসেন, কৌচকুড়ি মৌজার সরকারীর গেজেট ভুক্ত বনভূমি সি,এস নং-১৫০৬ ,আর এস দাগ নং-৩২৬৯। কালিয়াকৈর রেঞ্জে মৌচাক বন বিটের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। এমন সংবাদ পেয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলামের নেতৃত্বে মৌচাক ,চন্দ্রা, রঘুনাথপুর , বাড়ইপাড়া বিট ও বনের উপকার ভোগীদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন।

[৪] উদ্ধার অভিযান পরিচালনাকারী রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলাম জানান, কারিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবরদখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়