শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না: আইজিপি

সুজন কৈরী : [২] পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুলিশের কোনো সদস্য ড্রাগ খাবে না, ড্রাগের সাথে কোনো ভাবেই সম্পর্কযুক্ত থাকবে না।

[৩] শনিবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রধান অতিথি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

[৪] ক্যান্সার চিকিৎসার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কোনো ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হলে আক্রান্ত অংশ কেটে অপসারণ করা হয়। পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে তাহলে নির্দয়ভাবে তাকেও বাংলাদেশ পুলিশ থেকে অপসারণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।

[৫] প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত ধনী দেশে পরিণত করার স্বপ্ন দেখছেন। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়তে কাজ চলছে উল্লেখ করে আইজিপি জানান, তিনি পুলিশের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশে পরিণত করতে চান। তিনি বলেন, উন্নত দেশের পুলিশ হতে হলে বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোয়ায় নিতে হবে। পুলিশকে মাদকমুক্ত হতে হবে। পুলিশে থেকে কারও কাছ থেকে অবৈধ সুবিধা নেয়া যাবে না। মানুষের প্রতি নিষ্ঠুরতা নয়, মানবিক আচরণ করতে হবে। জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

[৬] ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, আবুল খায়ের গ্রæপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়