শিরোনাম
◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে ◈ তনু হত্যা তদন্তে নতুন মোড়, আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ ◈ দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

রাজু চৌধুরী : চট্টগ্রাম নগরীতে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

[৩] শনিবার (২৭ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৬ ডাকাত গ্রেপ্তারের ঘটনা জানান কোতোয়ালী থানা পুলিশ।

[৪] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ক্ষিণ বিভাগের ডিসি মেহেদী হাসান নগরীর মোমিন রোডস্থ্ কার্যালয়ে তিনি জানান, শুক্রবার (২৬ জুন) রাতে ডাকাত চক্রটির সন্ধানে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর কর্ণফুলী এবং ওয়াসা মোড় থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৬ ডাকাত হলেন- কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইশের মোক্তার হোসেন (২২), চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬), ফটিকছড়ির শের আলী (৩২), আনোয়ারার মাসুদুর রহমান (৪০) এবং সীতাকুণ্ডের মো. এরশাদ (৩৩)।

[৫] তিনি জানান, গ্রেফতারকৃত এ ডাকাত চক্রটিই গত ১৬ জুন কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনায় দায়ের করা মামলার তদম্তে নেমে চক্রটির সন্ধান পায় টিম কোতোয়ালী তদন্তের একপর্যায়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে ডাকাত দলের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ৩ টি টিপ ছোরা, দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান।

[৬] মেহেদী হাসান বলেন, বিভিন্ন ব্যাংকের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন ব্যক্তি সোর্স এর ভূমিকায় থাকে একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু লুট করে।

[৭] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এই ডাকাতদের হাতে ডাকাতির শিকার হওয়া ব্যাক্তির দায়ের করা মামলার তদন্তে নেমে আমরা চক্রটির সন্ধান পেয়ে আটক করি এবং ৬ ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

[৮] এই সময় সংবাদ সম্মেলনে এ ডি সি (দক্ষিণ)এস এম শাহ্ আব্দুর রউফ, এসি কোতোয়ালী জোনের নোবেল চাকমা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো:কামরুজ্জামান, এস আই সজল দাশ, এস আই সুকান্ত বিশ্বাস,এস আই এইচ এম এরশাদ উল্লাহ, এস আই তারিকুজ্জামান, এ এস আই অনুপ কুমার বিশ্বাস, এ এস আই রুহুল আমিন, এ এস আই সাইফুল আলম সহ অভিযান পরিচলনাকারী টিমের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়