শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের ত্রাণের চাল মাথাপিছু বরাদ্দ দৈনিক ৩৪ গ্রাম : ব্যারিস্টার রুমিন ফারহানা

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সংসদ সদস্য বলেন, সরকার সাড়ে ৬ কোটি মানুষকে করোনার সময়ে ত্রাণ পৌঁছে দিয়েছে বলে প্রচন্ড গলাবাজি করে। সরকারের প্রেসনোটে দেয়া তথ্য বিশ্লেষণ করে বিতরণকৃত চাল আর উপকারভোগীর সংখ্যা হিসেব করে দেখা গেছে প্রতিটি মানুষকে আড়াই মাসে দেয়া চালের পরিমাণ মাথাপিছু আড়াই কেজি। সেই হিসেবে দৈনিক এই সময় মানুষ খেয়ে বাঁচার জন্য পেয়েছে ৩৪ গ্রাম চাল।

[৩] রুমিন ফারহানা বলেন, আড়াই মাসে মাথাপিছু বরাদ্দ হয়েছে ১৮ টাকা ৫০ পয়সা। প্রতিদিনের হিসাবে বরাদ্দ ২৪ পয়সা। ন্যূনতম লজ্জা থাকলে এই তুচ্ছ পরিমাণ সাহায্য বরাদ্দ করে সরকার সাড়ে ৬ কোটি মানুষকে ত্রাণ দেয়ার ফুটানি দেখাত না। আর এই ত্রানের টাকাও আমাদেরই করের টাকা।

[৪] বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সহ সম্পাদক বলেন, ৮ মার্চ সরকারিভাবে বাংলাদেশ যখন করোনা সংক্রমণ স্বীকার করা হয় তার আগে ১০২ টি দেশে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছিল। বাংলাদেশে দুই মাস ৭ দিন সময় পেয়েছিল প্রস্তুতি নেবার।

[৫] তিনি বলেন, ১৭ কোটি মানুষের জন্য হাতে মাত্র ২০০০ টেস্ট কিট আর একটি মাত্র টেস্ট সেন্টার নিয়ে নিয়ে সরকার ঘোষণা করল তাদের সবরকম প্রস্তুতি আছে। সেই প্রস্তুতির ব্যাপারে সরকার এতই আত্মবিশ্বাসী ছিল সরকারি আয়োজনে আতশবাজি উৎসব হয়েছে, স্টেডিয়ামে কনসার্ট হয়েছে, নির্বাচন হয়েছে, যার মাশুল মানুষ দিয়েছে করোনা আক্রান্ত হয়ে।

[৬] শনিবার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা একথা বলেন।

  • সর্বশেষ