শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন শিবচর ইউএনও

মাদারীপুর প্রতিনিধি: [২] জেলার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের ব্যক্তিগত ফেসবুক আইডির ছবি ও নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে।

[৩] ভুয়া সেই আইডি থেকে কে বা কারা বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এই ভুয়া আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট ও মেসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন ইউএনও।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, তার ব্যক্তিগত ফেসবুক আইডি Ahmed Sumon এর প্রোফাইল ছবি ব্যবহার করে ফেসবুকে কে বা কারা @Sumon Ahmed (uno shibchor) নামে একটি ভুয়া আইডি খুলেছে। ওই ভুয়া আইডি থেকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেঞ্জারে মেসেজ পাঠানো হচ্ছে।

[৬] ওই ভুয়া আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট ও মেসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টের মাধমে সবাইকে অনুরোধ করেছেন। Ahmed Sumon আইডি ছাড়া তার অন্য কোনো ফেসবুক আইডি নেই বলেও তিনি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়