শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে কোভিড-১৯ সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : [২] কোভিড-১৯ এর মহাসংকটে নোয়াখালীতে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতামূলক প্রচারণা নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

[৩] জেলায় কোভিড-১৯ সংক্রমণের শুরুতেই সংক্রমণ মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিস আদালত ও উপজেলার হাট বাজারে মানুষদের সচেতন করা হচ্ছে। পাশাপালি কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে নগদ টাকা ও খাদ্য সামগ্রী। দেয়া হয়েছে সঞ্চয় ফেরত।

[৪] ব্র্যাক জেলা সমন্বয়ক মো. আক্তার হোসেন বলেন, সংক্রমণের শুরু থেকে নোয়াখালীর নয়টি উপজেলায় ব্র্যাকের পক্ষ থেকে লিফলেট বিতরণ, হাত ধোঁয়ার জন্য পানির ড্রাম স্থাপন, সামাজিক দুরত্বের বৃত্ত অংকন, সচেতনতামূলক স্টিকার প্রচার, মাইকিং, সাবান, টয়লেট ক্লিনার, মাস্ক ন্যাপকিন বিতরণের পাশাপাশি নোয়াখালী সদরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অতি দরিদ্র ৪৮০টি পরিবারকে বিকাশের মাধ্যমে ১ হাজার ৫’শ টাকা করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

[৫] জেলা প্রশাসকের কার্যালয়ের তালিকাভূক্ত ১ হাজা ৩৪টি পরিবারকে ব্র্যাক পেপাসিকের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

[৬] এদিকে ২৩ মার্চ থেকে ঋণ বিতরণ বন্ধ রেখে ক্ষুদ্র ও মাঝারি গ্রহকদের বিকাশের মাধ্যমে নোয়াখালী সদস্যদের মাঝে প্রায় ৫০ লক্ষ টাকা সঞ্চয় ফেরত দেয়া হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়