শিরোনাম
◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপদসীমা ছুই ছুই করছে দিনাজপুরের সব নদীর পানি

তাহেরুল আনাম, দিনাজপুর : [২] দিনাজপুরের গেল কয়েক দিনের থেমে থেমে ভারি বৃষ্টির কারনে এবং উজান থেকে নেমে আসা পানির কারনে সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার প্রধান প্রধান নদী গুলো বিপদসীমা কাছা কাছি অবস্থান করছে।

[৩] পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান জানান, জেলার প্রধান প্রধান নদীর পানি গেল কয়েক দিন ধরে বাড়তে শুরু করেছে। প্রধান প্রধান নদীর পানি প্রায় বিপদসীমা ছুই ছুই করছে। এভাবে ভারি বৃষ্টি অব্যাহত থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

[৪] তিনি জানান, দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০০ মিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩১ দশমিক ৫১ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫০ মিটারের বিপৎসীমার বিপরীতে বর্তমানে ৩৮ দশমিক ৬৭মিটার ও ইছামতি নদীর ২৯ দশমিক ৯৫০ বিপৎসীমার বিপরীতে ২৭ দশমিক ৩৫ মিটারে অবস্থান করছে।

[৫] এদিকে দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে আগামী ২দিন থেমে থেমে এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ