শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : পাসপোর্ট পেতে গ্রাহকদের ভোগান্তি

লাইজুল ইসলাম : [২] সরকারি বিভিন্ন অফিস বন্ধ ছিলো সাধারণ ছুটির সময়। সেসময় বন্ধ ছিলো পাসপোর্ট অধিদপ্তর। এসময় কোনো ধরনের পাসপোর্ট প্রিন্ট হয়নি। তবে এই সময়ে আটকে যাওয়া পাসপোর্ট এখন প্রিন্ট করেও শেষ করা যাচ্ছে না।

[৩] ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ জানান, আমরা বেশি বেশি অফিস করছি। ছুটির দিনেও অফিস করছি। সন্ধ্যার পরও অফিস করছি। যাতে আটকে যাওয়া পাসপোর্ট দ্রুত শেষ করতে পারি। কিন্তু তা আমরা পারছি না।

[৪] তিনি বলেন, করোনাভাইরাসের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ভাগাভাগি করে অফিস করতে বলা হলেও পাসপোর্ট অফিসের সবাই একসঙ্গে দায়িত্ব পালন করছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি ভোগান্তি কমাতে।

[৫] সাকিল আহমেদ জানান, এই মহামারির মধ্যে বিমান ও সাগরপথে প্রায় ৪ লাখ এমআরপি পার্সপোর্ট বই এনেছি। ঢাকাসহ সারাদেশেই এসব পাসপোর্ট বিতরণের কাজ চলছে। আমরা কাজ করে যাচ্ছি। এমনকি মালদ্বীপ, কুয়েত ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাসপোর্ট পাঠানো হয়েছে।

[৬] সাকিল আহমেদ বলেন, আমরা নতুন করে কোনো পাসপোর্ট গ্রহণ করছি না। নবায়নের জন্য নেয়া পাসপোর্ট সেগুলো প্রিন্ট করা হচ্ছে। যেগুলো আছে সেগুলোই মূলত তৈরি ও বিতরণ করা হচ্ছে। এখন আর নাগাদ নতন পাসপোর্ট বিতরণ ও নতুন আবেদন গ্রহণ করা হবে না। সবাই নির্ভর করে পরিস্থিতির ওপর।

[৭] তিনি বলেন, যারা বিদেশে যাবেন কিন্তু পাসপোর্টের জন্য আটকে আছেন। কিংবা বিদেশে আছেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এমন লোকদের পাসপোর্ট অগ্রাধিকার দিয়ে তৈরি করা হচ্ছে।

[৮] সাকিল আহমেদ বলেন, ই-পাসপোর্ট এখন চালু আছে। আগে যাদের ই-পাসপোর্ট প্রস্তুত হয়েছিলো সেগুলো বিতরণ করা হচ্ছে। তবে নতুন করে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে না । সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ