শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধীরে ধীরে কোভিড-১৯ সংক্রমণের হার কমবে : আলমগীর হোসেন

মিনহাজুল আবেদীন : [২] বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ‘আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এক লাফে বেশিসংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত বা প্রাণহানি ঘটবে না।’ জাগোনিউজ

[৩] তিনি বলেন, দেশে কোভিড-১৯ সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং একইভাবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তেমনি ধীরে ধীরে কমবে। তবে একেবারে দ্রুত সংক্রমণ কমে যাওয়ার সম্ভাবনা নেই।

[৪] তিনি আরও বলেন, জুলাই মাসের শেষ দিকে সংক্রমণের সংখ্যা কমে আসতে পারে।

[৫] একই অভিমত ব্যক্ত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোভিড মূল প্রবাহ (পিক টাইম) তো আসবে এ মাসে (জুন) বা তার পরের মাসে (জুলাই)। যখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। সেজন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার।'বাংলাট্রিবিউন

[৬] এদিকে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা ড. মুশতাক হোসেন বলেন, দেশে কোভিড সংক্রমণ ইউরোপ-আমেরিকার মতো দ্রুত হচ্ছে না, তবে বন্যার পানি যেমন ধীরে ধীরে বাড়তে বাড়তে একপর্যায়ে বাড়িঘর তলিয়ে যায় ঠিক তেমন পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে।

[৭] তিনি বলেন, সত্যিকার অর্থে কার্যকর লকডাউন করা হলে দেশে কোভিড সংক্রমণ ও মৃত্যুর হার রোধ করা সম্ভব হবে।

[৮] তিনি আরো বলেন, সঠিক পদ্ধতিতে সংক্রমণ রোধ করা না গেলে যেকোনো সময় বিস্ফোরণ ঘটে নির্দিষ্ট কোনো এলাকার বিপুলসংখ্যক মানুষ সংক্রমিত বা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তবে এ ব্যাপারে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে।

  • সর্বশেষ