শিরোনাম
◈ এক্সিলারেট টার্মিনাল চালু, রাতেই বাড়বে গ্যাস সরবরাহ ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে যুবলীগ নেতা রেজাকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রেজাউল করিম. সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জেলার বেলকুচি উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা ও গাড়ি ভাংচুরের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেলকুচি পৌর এলাকার চালা ও মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ অংশ গ্রহন করেণ।

[৪] উক্ত মানববন্ধনে ফারুক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রমানিক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

[৫] এসময় বক্তরা বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যলায় বিক্ষোভ সমাবেশে বলেন, গত ৬ জুন বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ছাত্রলীগ-যুবলীগের আরও অন্যান্য নেতাকর্মী ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে বের হয়ে বাড়ি ফেরার পথে উপজেলার জোকনালা গ্রামের কালিবাড়ী নামক স্থানে রেজাসহ দলীয় নেতাকর্মীদের উপড় পূর্ব পরিকল্পিতভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে হামলা চালানো হয়।

[৬] এ সময় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস যুবলীগ নেতা রেজাকে হত্যার উদেশ্যে হামলা ও গাড়ি ভাংচুর করে। মানববন্ধনে যুবলীগ নেতা রেজা হত্যার উদ্দেশ্যে নেতাকর্মীদের মারধর ও গাড়ী ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধনে সুষ্ট তদন্ত করে হামলা কারীদের বিচার দাবি করেণ। এসময় দ্রুত বিচার ও শাস্তির দাবী জানান বক্তারা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়