শিরোনাম
◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক ◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন দেশ থেকে প্রতারণার মাধ্যমে শ্রমশক্তি নেওয়া হচ্ছে : সিআর আবরার

কূটনৈতিক প্রতিবেদক : [২] শরণার্থী এবং অভিবাসী সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান রামরু’র এই সমন্বয়ক বলেন, বিভিন্ন দেশ থেকে প্রতারণার মাধ্যমে শ্রমশক্তি নেয়া হচ্ছে। এক্ষেত্রে শ্রমশক্তি কাজে লাগানো দেশগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে।

[৩] নিয়োগকর্তাদের অনেকেই অভিবাসী শ্রমিকদের মজুরি পরিশোধ না করে মজুরি চুরি করছে। তাই অভিবাসীদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধে গন্তব্যের দেশগুলির সঙ্গে সম্মিলিতভাবে আলোচনা চালিয়ে যেতে হবে।

[৪] নেপালের পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য ড. গণেশ গুরুং বলেন, অভিবাসীদের প্রত্যাবর্তনের জন্য সামাজিক ও মানসিক সহায়তা বাড়ানো প্রয়োজন।

[৫] শ্রীলঙ্কার মাইগ্রেশন বিশেষজ্ঞ এলকে রুগুনেজ বলেন, কয়েকটি দেশে সরকারি নিয়োগকারীদের সহায়তায় শ্রমিকদের বেতন ২০-৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এটি অগ্রহণযোগ্য।

[৬] এশিয়ার অভিবাসী ফোরামের সমন্বয়কারী উইলিয়াম গোইস বলেন, প্রত্যাবাসন কর্মসূচির সুযোগ নিয়ে গন্তব্য দেশগুলির অনেক নিয়োগকর্তা তাদের পারিশ্রমিক ছাড়াই প্রবাসীদের চুক্তি বন্ধ করে দিচ্ছেন।

[৭] রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের উদ্যোগে ‘দক্ষিণ এশিয়ার অভিবাসী শ্রমিক: প্রত্যাবর্তন, প্রত্যাবাসন ও দেশত্যাগের অভিজ্ঞতা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ