শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুরাইয়া বেগম এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ বেলাল হোসেন এর মা মোসাম্মাৎ সুরাইয়া বেগম (৭৫) আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা কাদের এমপি। তিনি আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রয়াত মোসাম্মৎ সুরাইয়া বেগম এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৩] মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মোঃ বেলাল হোসেনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য- মরহুমা সুরাইয়া বেগম গত ০২ মে, মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে আগারগাঁও এর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলাকালেই তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হন।

[৪] চিকিৎসায় কোভিড-১৯ মুক্ত হয়ে ডাক্তারের পরামর্শে নিজ বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বাদ এশা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

[৫] এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ- ৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জনাব লিয়াকত হোসেন খোকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়