শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মহামারীর সময় নারী ও শিশু নির্যাতন ছাড়াও ধর্ষণ বেড়েছে

দেবদুলাল মুন্না:[২] এ কথা বলেন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার নেত্রী সুলতানা কামাল ও শিপা হাফিজা। সুলতানা কামাল মনে করেন, নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য রাষ্ট্র, মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এবং সর্বোপরি সর্বস্তরের জনগণের সমন্বিত অংশ গ্রহণ জরুরী। সাংস্কৃতিক জায়গা থেকে এটিকে মোকাবেলা না করার ফলে এই মহামারীর কালেও ধর্ষণের ঘটনা ঘটছে।

[৩] শিপা হাফিজা বলেন, করোনা কালে লম্বা সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকা, অর্থনৈতিক টানাপড়েন, সমাজ থেকে বিচ্ছিন্ন অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস আচরণের ঘটনা ঘটছে।

[৪] আগামী কাল ২৬ জুন শুক্রবার আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিবসটি উদযাপনে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। বিশ্বব্যাপী নির্যাতন বন্ধে ১৯৯৭ সাল থেকে জাতিসংঘে নির্যাতনবিরোধী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতন একটি অপরাধ। কোনো পরিস্থিতিতেই এই নির্যাতনকে মেনে নেয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়