শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান ◈ আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে: দিনক্ষণ চূড়ান্ত হয়নি, প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ◈ ১০টি সাধারণ ভুল আয়কর রিটার্ন তৈরিতে, জানুন ভুলগুলো কী ◈ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, শেষ পর্যায়ে প্রস্তুতি ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড ◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রণোদনার পাশাপাশি ২০ শতাংশ পরিশোধে আগ্রহী অ্যাপারেল গার্মেন্টস

শরীফ শাওন : [২] বনানীর অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা বুধবার সকালে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে। শ্রমিকরা বলেন, পুরো মাস কাজ করার পরও ৬০ শতাংশ বেতন দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও ওভারটাইমসহ বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে।

[৩] কারখানার ব্যবস্থাপক আমিনুল ইসলাম নিরব এর সঙ্গে বিকেল সাড়ে ৫টায় যোগাযোগ হলে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বিষয়টি সমাধানে শ্রমিকনেতা ও মালিকপক্ষের আলোচনা চলছে। কারখানাটিতে সাড়ে ৭শ’ শ্রমিক কাজ করেন।

[৪] তিনি বলেন, বেতন নিয়ে ভুল বোঝাবুঝির কারণে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৬৫ শতাংশ বেতন পরিশোধ করা হয়েছে। চলতি মাস থেকে মালিকপক্ষ নিজ থেকে আরো ২০ শতাংশ পরিশোধের কথা জানান। তবে পুর্ববর্তী মাসের ৫ শতাংশ বেতন সমন্বয় করা হবে। বিষয়টি নিয়ে শ্রমিক অসন্তোস দেখা দেয়। তারা পুর্ন বেতন দাবি করছেন। মালিকপক্ষ জানিয়েছেন, কার্যাদেশ পর্যাপ্ত না থাকায় পুরো অর্থ পরিশোধ করতে গেলে কারখানা চালানো অসম্ভব হয়ে পড়বে।

[৫] প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করলে পরিস্থিতি সামাল দিতে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় কোন এক ব্যাক্তিকে গাড়িতে করে নিয়ে গেলে শ্রমিকরা থানা পর্যন্ত যায়। পরে তারা ফিরে আসে।

[৬] বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম বলেন, শ্রমিকরা কারখানার লিয়াজো কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়