শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী : [২] আটকরা হলেন- রশিদ আহম্মেদ(২০), মো: ইসমাইল (২০), ফারজানা আক্তার টুম্পা (২০) ও মুন্নি আক্তার (১৯)। তাদের কাছ থেকে ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের পৃথক টিম কোতোয়ালীর ফিরিঙ্গী বাজার, বঙ্গীশাহ মাজার ও হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

[৪] ডিএনসির চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, বিকেলে ডিএনসির কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ফিরিঙ্গী বাজারের ৫৫ নম্বর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রশিদকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করে। এছাড়া একই সার্কেলের সহকারী উপ-পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে অপর অভিযানে স্টেশন রোড সংলগ্ন বঙ্গীশাহ মাজারের সামনে অভিযান চালিয়ে ইসমাইলকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

[৫] ডিএনসি কর্মকর্তা রাশেদুজ্জামান আরও বলেন, বুধবার দুপুরে পাঁচলাইশ সার্কেল পরিদর্শক আমিরুজ্জামানের নেতৃত্বে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়েদুই নারী মাদক কারবারি ফারজানা ও মুন্নিকে ৪৫০ পিস ইয়াবাসহ আটক করে।

[৬] আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়