শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামায় একদিনে পুলিশ, কাউন্সিলরসহ ১০ জনের কোভিড-১৯ শনাক্ত

বান্দরবান প্রতিনিধি: [২] মঙ্গলবার (২৩ জুন) ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ জন। কক্সবাজার আইইডিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট এর ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

[৩] যাদের করোনা শনাক্ত হয়েছে- পৌর প্যানেল মেয়র ও ২-নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশাহ (৫৫), মুহা. মনির হোসেন (৩১) চেয়ারম্যান পাড়া, রীমা আক্তার (১৮) আজিজনগর মিশন পাড়া, জয়িতা বড়ুয়া (১৫) ও সজিব বড়ুয়া (১২) নয়াপাড়া লামা পৌরসভা, রুবি বড়ুয়া দরদরী বড়ুয়া পাড়া, মো. জসীম উদ্দিন (৩৯) উপজেলা ম্যানেজার ব্র্যাক অফিস লামা, মোহসেনা (৩৫) রাজবাড়ী, মো. আকরাম উদ্দিন (২৩) বাংলাদেশ পুলিশ লামা থানা, মো. তুহিন (২২) বাংলাদেশ পুলিশ, কুমারি পুলিশ ফাড়ি লামা-বান্দরবান।

[৪] এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বিরাজ করছে উপজেলার প্রতিটি জনসাধারণের মাঝে।

[৫] স্থানীয়রা বলেন, বান্দরবানের লামা উপজেলাতে আগে প্রশাসনিক দক্ষ হাতে লকডাউন কার্যকর করায় সর্বত্র এই ভাইরাস ছড়াতে পারেনি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের মতো সক্রিয় না থাকার ফলে বাজার হাটে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় সংক্রমণ বেড়েই চলছে। মানুষের বিচরণ যদি এমন অস্বাভাবিক হয়! তাহলে পুরা উপজেলাবাসিকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

[৬] প্রসঙ্গত, বান্দরবান লামা উপজেলায় এই পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত ৩০ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন। বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে ১৫ ও হাসপাতালে ভর্তি ৩ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়