শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে এটিএম বুথ থেকে টাকা চুরি চক্রের ২ সদস্য আটক

রাজু চৌধুরী : [২] বুধবার দুপুরে ডবলমুরিং থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক জানিয়েছেন।

[৩] তিনি জানান, মঙ্গলবার আগ্রাবাদ মিডল্যান্ড ব্যাংকের সামনে থেকে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেনের নেতৃত্বে এসআই অর্নব বড়ুয়াসহ একটি টিম দুইজনকে আটক করে। দুটি মডেলের মেশিন যেসব এটিএম বুথে রয়েছে সেসব এটিএম বুথকে টার্গেট করে অনলাইন থেকে মেশিনগুলোর চাবি সংগ্রহ করে। পরে ম্যালওয়ার সফটওয়্যার সমৃদ্ধ পেনড্রাইভ সংযুক্ত ইউএসবি হাবপোর্ট এটিএম মেশিনে প্রবেশ করানো হয়। ম্যালওয়ার সফটওয়্যারটি উইন্ডোজে দেখা গেলে বাহির থেকে ওয়ারলেস মিনি কিবোর্ডের মাধ্যমে সুপারভাইজার প্যানেলকে নিয়ন্ত্রণ করে কমান্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা হয়।

[৪] গ্রেফতার দুই আসামি হলো, মেহেরপুর জেলার গাংনি থানার হেমায়েতপুর এলাকার ইয়াছ উদ্দিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম (৩৪) ও রাউজান থানার নোয়াপাড়া এলাকার হাজী মোহাম্মদ হোসেনের ছেলে মো. মহিউদ্দিন মনির (৩০)।

[৫] শরীফুল ইসলাম এটিএম বুথ থেকে টাকা চুরি চক্রের মূলহোতা বলে জানান পুলিশ কর্মকর্তা মো. ফারুক উল হক। তাদের কাছ থেকে পেনড্রাইভ, কিবোর্ড, সেন্সরযুক্ত ইউএসবি হ্যাব, মোবাইল ফোন, ম্যাগনেটিক স্ট্রিপ সংযুক্ত এটিএম ক্লোন কার্ড, অস্ত্রসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।এছাড়া চাবিসহ আরও বেশ কিছু এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

[৬] ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, শরীফুল ইসলাম শুরুতে ক্রেডিট কার্ড জালিয়াতি করতেন। পরে তিনি এটিএম কার্ড জালিয়াতি করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়