শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় চিকিৎসকসহ কোভিড-১৯ এ নতুন আক্রান্ত ৭৭জন

বগুড়া প্রতিনিধি: [২] গত ২৩ ঘন্টায় ৩৪৮টি নমুনার ফলাফলে চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও র‌্যাব সদস্যসহ আরও ৭৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আত্র জেলায় মোট ২ হাজার ৪০৭জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বগুড়া স্বাস্থ্য বিভাগ বুধবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় , বগুড়ায় ২৩জুন সরকারি ও বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৩৪৮টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৫ জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৬০টি নমুনার মধ্যে ৫২টি পজিটিভ এসেছে।

[৪] নতুন করে আক্রান্ত ৭৭জনের মধ্যে ৫৪জন পুরুষ, ১৩ নারী, ১০জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১২ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ১২ জন এবং ৭০ বছরের উর্ধ্বে আরও দুইজন আক্রান্ত হয়েছেন।

[৫] বগুড়ার সিভিল সার্জন ডা.গওসুল আজিম এ প্রতিবেদক-কে বলেন, শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৭৭জনের মধ্যে সদরে ৩৮, শাজাহানপুরে ১০, নন্দীগ্রামে ১০,কাহালুতে ৪, দুপচাচিয়ায় ৫, সারিয়াকান্দিতে ৪, শিবগঞ্জে ৩, ধুনটে ২ এবং শেরপুরে ১জন।

[৬] বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ২৩জুন পর্যন্ত জেলায় মোট ১৫ হাজার ৩৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৩হাজার ৬৫০ জনের। অত্র জেলায় নতুন করে আরও ৬জন মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৪২জন। এছাড়াও অত্র জেলায় নতুন সুস্থ হয়েছেন ২৪জন সর্বমোট সুস্থ্য ২৭৪জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ