শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক : নন্দীগ্রামে ম্যাজিস্ট্রেট

জিল্লুর রয়েল : [২] বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহম্মেদ বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক রয়েছে। সে কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। বর্তমান সরকার কোভিড-১৯ পরিস্থিতিতেও সাধারণ মানুষের পাশে রয়েছে। কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৩] বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চলতি অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং কৃষি কাজের জন্য পাওয়ার টিলার ও চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।

[৪] উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

[৫] এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ইসবপুর আদিবাসী বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রমানাথ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ও সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়