শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজ সীমাবদ্ধতার সিদ্ধান্ত শরিয়া মোতাবেক হয়েছে: ইয়েমেন ধর্ম মন্ত্রণালয়

ইসমাঈল আযহার: [২] ইয়েমেনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের কারণে চলতি বছর সৌদি আরবের হজ সীমাবদ্ধতার ঘোষণা শরিয়া আইন অনুযায়ী হয়েছে। আল আরাবিয়া উর্দু

[৩] খবরে বলা হয়, ইয়েমেনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি সরকারের রাজ্যের অভ্যন্তরে হজ সীমাবদ্ধ রাখার ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই ঘোষণার উদ্দেশ্য হলো, মানুষের জীবন রক্ষা করা। ঝুঁকি কমানো এবং রোগ প্রতিরোধ করা। সুতরাং এই সিদ্ধান্ত শরিয়াতের উদ্দেশ্য মোতাবেক হয়েছে।

[৪] আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আহমেদ আতিয়া বলেন, হজযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করেই হজ সীমাবদ্ধতার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

[৫] তিনি বলেন, সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আল সউদ তীর্থযাত্রীদের সেবার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সৌদি আরব বিশ^ব্যাপী মুসলিমদের জন্য বর্ণের কোনো পার্থক্য ছাড়াই হজ পালন ব্যবস্থা করে আসছে। সাদা-কালো, ধনী-গরীব, সব শ্রেণির হজযাত্রীদের সঙ্গে সমান আচরণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়