শিরোনাম
◈ আজ মধ্যরাতে চালু হচ্ছে এলএনজি টার্মিনাল ◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে পাবজি গেমে আসক্ত ২ তরুণের আত্মহত্যা, বন্ধ হতে পারে সব অনলাইন গেম

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের লাহোরে ৪ দিনের ব্যবধানে পাবজি গেমে আসক্ত দুই তরুণ একই পদ্ধতিতে আত্মহত্যা করেছে। উর্দু পয়েন্ট, দুনিয়া নিউজ

[৩] লাহোরের দক্ষিণ ক্যান্টনমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করেন ১৮ বছর বয়সী জোসেফ। তিনি পাবজি গেম খেলার প্রতি প্রচুর আসক্ত ছিলেন। জোফেসের বাবা তাকে পাবজি গেম খেলতে বাধা দিলে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

[৪] দ্বিতীয় ঘটনাটি ঘটেছে লাহোরের হাঞ্জারওয়াল থানাধীন এলাকায়। ১৬ বছর বয়সী জাকারিয়া নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেন। খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, লাশের কাছে একটি মোবাইল ফোনে পাবজি গেম চলছে।

[৫] বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ পাবজি গেমসহ অন্যান্য অনলাইন গেম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

[৬] এ বিষয়ে লাহোর ডিআইজি আশফাক খান বলেন, অনলাইন গেমের অতিরিক্ত ব্যবহারের কারণে তরুণদের মধ্যে আত্মহত্যার ক্রমাবর্ধমান প্রবণতা দুঃখজনক। পাবজি গেম শিশুদের মধ্যে মারাত্মক ডিজিটাল আসক্তি সৃষ্টি করছে।

[৭] আশফাক খান জানান, পাঞ্জাবের আইজি শোয়েব দস্তগীর ও লাহোরের সিসিপিও জুলফিকার হামিদের সাথে পরামর্শ করে তিনি পাকিস্তানে পাবজি গেম বন্ধের জন্য এফআইএ এবং পিটিএ-কে একটি চিঠি লিখবেন। মা-বাবাকে সন্তানের সঙ্গে যথাসম্ভব সময় কাটানো, তাদের শিল্প সাহিত্য এবং সৃজনশীল কাজের দিকে ধাবিত করার চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়