শিরোনাম
◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরকে জান্নাত বানাতে চাইলে আমার একটি কথা মেনে চলুন: মাওলানা তারিক জামিল

ইসমাঈল আযহার: [২] সাংসারিক জীবনে অনেকেই অশান্তিতে ভোগেন। ঝগড়া-অশান্তির জেরে অনেকে বিয়ে ভাঙার সিদ্ধান্তও নেন। সাংসারিক অশান্তি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলে এবং এই অশান্তি সহ্য করা খুবই কঠিন।

[৩] সাংসারিক অশান্তি শুধু স্বামী স্ত্রী নয়, সন্তান থাকলে তাদের জীবনেও অনেক প্রভাব ফেলে। ভাবিষ্যৎ সাংসারিক জীবন নিয়ে তাদের নেতিবাচক মনোভাব তৈরি হয়। অনেক সময় তালাকের কারণে মা বাবার আলাদা হয়ে যাওয়ায় সন্তানদের জীবন হুমকির মুখে পড়ে। তারা একটি পীড়াদায়ক স্মৃতি নিয়ে বড় হয়।

[৪] এক হাদিসে বর্ণিত হয়েছে, তুমি তোমার ঘর অর্থাৎ সাংসারিক জীবনকে জান্নাতও বানাতে পারো আবার জাহান্নামও বানাতে পারো। এই হাদিসে সাংসারিক জীবনের অশান্তিকে জাহান্নামের সঙ্গে তুলনা করা হয়েছে। এতেই বোঝা যায়, বৈবাহিক জীবনের অশান্তি কতোটা ভয়াবহ ও মারাত্মক।

[৫] এ প্রসঙ্গে বিশ্বব্যাপী প্রশিদ্ধ পাকিস্তানি আলেম ও দ্বীনের দাঈ মাওলানা তারিক জামিল বলেন, সাংসারিক বা বৈবাহিক জীবনে প্রশান্তি পেতে চাইলে, ঘরকে জান্নাত বানাতে চাইলে আমার মাত্র একটি কথা মেনে চলো। ধৈর্য্য ধারণ করা শেখো, অপরকে বরদাশত করতে শেখো, কিছু বলো না।

[৬] তিনি বলেন, বিজ থেকে গাছ হওয়ার জন্য তাকে পরিপূর্ণ অস্তিত্ব বিলীন করতে হয়। আজ আমরা স্ত্রীদের ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করি। যদি স্বামী স্ত্রীর ভালোবাসা পেতে চায়, স্ত্রী যদি স্বামীর ভালোবাসা চায়, যদি সন্তান মা-বাবা ও মা-বাবা সন্তানের ভালোবাসা পেতে চায় তাহলে একে অপরকে বরদাশত করো, ঝগড়া করো না। মাত্র এই একটি কথা মেনে চলো।

[৭] এই আলেম আল্লাহর কসম করে বলেন, জিল্লত তথা অপদস্তির মধ্যে সম্মান নিহিত রয়েছে। রাসুল সা. বলেছেন, নিচু জমিনের দিকেই পানি গড়ায়।

[৮] হাদিস ও কোরআনেও স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে উত্তম ব্যবহার করতে বলা হয়েছে। ধৈর্য্য ধারণের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে ইরশাদ হচ্ছে, ‘ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যারা ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন। (আল-বাক্বারাহ)। আল্লাহ তায়ালা আমাদের বৈবাহিক ও সাংসারিক জীবনে একে অপরকে বোঝার, বরদাশত করার ও আমাদেও ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

সূত্র: মাওলানা তারিক জামিলের ভিডিও বয়ান থেকে অনুবাদকৃত

  • সর্বশেষ