শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনলিস্টমেন্ট সার্টিফিকেট ছাড়া অ্যাপসে যান চালানোয় নিষেধাজ্ঞা

বাশার নূরু : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২১ জুন থেকে অ্যাপসের মাধ্যমে মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে চলাচলের অনুমতি দিয়েছে। কিন্তু এবারে অ্যাপস ব্যবহার করে রাইটশেয়ারিংয়ের মাধ্যমে মোটরযান চালানোর ব্যাপারে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সাটিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

[৩] করোনা পরিস্থিতিতে রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত ২৫৫টি মোটরযান চলাচলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

[৪] মোটর সাইকেলের জন্য ৫০০ এবং অন্যান্য যানবাহনের জন্য ১০০০ টাকা ফি জমাদিয়ে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে। প্রতিবছর এ নির্ধারিত ফি জমাদিয়ে সার্টিফিকেট নবায়ন করতে হবে।

[৫] বিআরটিএর পরিচালক(ইঞ্জিনিয়ারিং) মো. লোকমান হোসেন মোল্লা বলেন, বর্তমানে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়া হয়নি। কিন্তু তাদের যখন চালানোর অনুমতি দেয়া হবে তখন মোটরসাইকেলেরও এনলিস্টমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। আর এনলিস্টমেন্ট সার্টিফিকেট আছে কিনা তা নিশ্চিত করার জন্য ট্রাফিক পুলিশের সহায়রতা ছাড়াও বিআরটিএর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়