শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে গরুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির বাইশমৌজা বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে গরুর হাট বসানোর উদ্যোগ নেওয়ার দায়ে বাজার ইজারার সাথে সম্পৃক্ত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ডে জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম।

[৩] মঙ্গলবার দুপুরে অভিযানে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

[৪] নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলার সকল গরুর হাট বসানো নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে এখানে গরুর হাট জমায়েত হয়েছে এমনটা জানতে পেয়ে বাজারে যায়।

[৫] তিনি আরো জানান, আমার যাওয়ার খবর আগেই গরুর বাজারে পৌছানোর কারণে বিক্রেতা গরু নিয়ে দ্রুত বাজার ত্যাগ করে চলে যায়। পরে বাজার ইজারার সাথে সম্পৃক্ত এরকম দুজনের হাতে রিসিট বই পাওয়া তাদেরকে আটক করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়