শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করতে পারে বিদেশী শক্তি: শঙ্কা ট্রাম্পের

আসিফুজ্জামান পৃথিল : [২] মার্কিন নির্বাচনের সবগুলো আগাম জরিপ বলছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন থেকে অনেক পিছিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ বিদেশী শক্তিরা নকল মেইল ইন ব্যালট ভোট তৈরি করে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট

[৩] এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘২০২০ নির্বাচনী তছরুপ: বিদেশী দেশগুলোতে কোটি কোটি মেইল ইন ব্যালট ছাপা হচ্ছে। এটা আমাদের সময়ের সবচেয়ে বড় স্ক্যান্ডাল হতে যাচ্ছে।’

[৪] বাইডেন ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছেন, ফক্স নিউজের জরিপের ফল প্রকাশের পরেই এই মন্তব্য করলেন ট্রাম্প। ১৩ থেকে ১৬ জুন এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

[৫] জরিপ অনুযায়ী নভেম্বরের নির্বাচনে অর্ধেকের বেশি ভোটার ডেমোক্রেট প্রার্থীকে সমর্থন দেবেন। আর ট্রাম্পকে সমর্থন দেবেন ৩৮ শতাংশ ভোটার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়