শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয়’শ ছাড়িয়েছে আনসার বাহিনীতে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা

সুজন কৈরী : [২] মঙ্গলবার বিকেল পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০৪ জন সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে কর্মকর্তা ৬, ব্যাটালিয়ন আনসার ১৯৮, মহিলা আনসার ৩, সাধারণ আনসার ৩৭৬, কর্মচারী ৫, ভিডিপি সদস্য ৬, বিশেষ আনসার ৩, উপজেলা প্রশিক্ষক ৩ ও ৪ জন হিল আনসার রয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৯৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২১১ জন।

[৩] আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

[৪] আনসার বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, মঙ্গলবার কর্মকর্তাসহ মোট ৩২৮ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৪ শতাংশের বেশি। শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন।

[৫] বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন বাহনীর ১২২ জন সদস্য। এছাড়া কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন। মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাহিনীর ৩ জন সদস্য মারা গেছেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়