শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে কোভিড-১৯ পজিটিভ সংখ্যা ৫’শ ছাড়িয়েছে

প্রমথ রঞ্জন, গোপালগঞ্জ প্রতিনিধি : [২] গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে।

[৩] মোট সুস্থ হয়েছেন বাড়িতে ফিরেছেন ২৪৯ জন। বিভিন্ন হাসপাতালে, বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন।
গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯ জন।

[৪] মঙ্গলবার (২৩ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৭ জন, মুকসুদপুর ৩ জন, কোটালীপাড়ায় ৮ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন, সহ মোট ২১ জন কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

[৫] তিনি আরও জানান, এ যাবত ৪৪৪৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদরে ১১১ জন, মুকসুদপুরে ১২৮ জন, কাশিয়ানীতে ১২০ জন, টুঙ্গিপাড়ায় ৬৬ জন, কোটালীপাড়ায় ৭৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ।

[৬] আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

[৭] আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৪৪ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলেও জানিয়েছেন সিভিল সার্জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়