শিরোনাম
◈ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌরভ গাঙ্গুলির চেয়ে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের প্রভাব বেশি: গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: [২] সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবির দুজনেরই ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন দুই তরুণই। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের সঙ্গী হয়েছে একের পর এক সাফল্য। ভারতীয় ক্রিকেটে দুজনের অবদান নিয়েই মুখ খুললেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

[৩] বাঁ-হাতি সাবেক ওপেনারের মতে, এক দিনের ক্রিকেটে আমার অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। টেস্টে অভিষেক ঘটেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। দুর্ভাগ্যের বিষয় হল যে, অধিনায়ক দ্রাবিড়কে আমরা প্রাপ্য সম্মান দিই না। আমরা শুধুই অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী বা মহেন্দ্র সিং ধোনির কথা বলি। এখন আলোচনা হয় বিরাট কোহলিকে নিয়ে। কিন্তু রাহুল দ্রাবিড়ও দুর্দান্ত ক্যাপ্টেন ছিল। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ ঢাকাটাইমস

[৪] ক্রিকেটার হিসেবেও দ্রাবিড় সম্ভবত সবচেয়ে কম আলোচিত থেকে গিয়েছে। অধিনায়ক হিসেবেও তাই ঘটেছে। কিন্তু আমরা ইংল্যান্ডে জিতেছি, ওয়েস্ট ইন্ডিজে জিতেছি। টানা ১৪-১৫টা ম্যাচ জিতেছিলাম আমরা।

[৫] ক্রিকেটার রাহুল দ্রাবিড় সম্পর্কে গৌতম গম্ভীর বলেছেন, টেস্টে ওপেন করতে বলা হয়েছিল, দ্রাবিড় করেছে। উইকেটকিপিং করেছে। ব্যাট করেছে ফিনিশার হিসেবেও। দল বা অধিনায়ক যা করতে বলেছে, সবই করেছে ও। এমন ধরনের রোল মডেলই দরকার। আমার কাছে, সৌরভের চেয়েও ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের প্রভাব বেশি। সাদা বলের ক্রিকেটে সৌরভের প্রভাব অবশ্য বেশি ওর ফ্ল্যামবয়েন্সের কারণে। কিন্তু সার্বিকভাবে ভারতীয় ক্রিকেটে সম্ভবত সবার চেয়ে এগিয়ে থাকবে দ্রাবিড়। শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা যায় ওকে। তবে সারা জীবন শচীনের ছায়ায় খেলেছে দ্রাবিড়। কিন্তু প্রভাবের দিক থেকে শচীনের মতোই অবদান ওর। - জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়