শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে ঠেকাতে সীমান্তে বিশেষ পর্বত বাহিনী মোতায়েন ভারতের

বাশার নূরু: [২] চীন-ভারতের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (সীমান্ত) রয়েছে। এই পুরো সীমান্ত জুড়ে বিশেষ বাহিনী মোতায়েন করেছে দেশটি। চীনা লিবারেশন আর্মি পশ্চিম বা মধ্য সেক্টরে সীমান্ত লঙ্ঘন করলে জবাব দেবে এ বিশেষ বাহিনী।

[৩] হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে যুদ্ধের জন্য এসব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। চীনা সেনাবাহিনীর বিপরীতে মোতায়েন করা এসব পর্বত বা পাহাড়ি সেনার গেরিলা ও অতি উচ্চতায় যুদ্ধের প্রশিক্ষণ পেয়েছে। এসব কসরত কার্গিল যুদ্ধে দেখানো হয়েছে বলে খবরে বলা হয়েছে।

[৪] ভারতের সাবেক সেনাপ্রধান জানিয়েছেন, পর্বতে যুদ্ধ করা কঠিন। এসব বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত। এরা অতি উচ্চতায় থেকে যুদ্ধ করতে পারে। শতাব্দি ধরে উত্তরখন্ড, গর্খা, অরুনাচল এবং সিকিমে সেনাবাহিনী পাহাড়ে যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে।

  • সর্বশেষ