শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মন্দা রুখতে আফ্রিকায় ঋণ অবলোপন করতে যাচ্ছে চীন

রাশিদ রিয়াজ : [২] সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার দেশগুলোতে সবচেয়ে বড় ঋণদাতা দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন। আফ্রিকার বিভিন্ন দেশে শত শত বিলিয়ন ঋণ দিয়েছে দেশটি। সড়ক, রেলপথ ও বন্দর নির্মাণে এসব ঋণ ব্যহবার হচ্ছে। কিন্তু কোভিডে মন্দা ঠেকাতে প্রয়োজনে ঋণ অবলোপনের করে একসঙ্গে পরিস্থিতি মোকাবেলার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিএনএন

[৩] ব্রিটেনের জুবিলি ডেবট ক্যাম্পেইনের হিসেবে আফ্রিকার দেশগুলোর বৈদেশিক ঋণের ২০ শতাংশ চীনের দেয়া।

[৪] ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত আফ্রিকার দেশগুলোকে চীন ১৫২ বিলিয়ন ঋণ দিয়েছে। একই সময়ে ৩.৪ বিলিয়ন ডলার ঋণ অবলোপন করে চীন। তবে এবার ঠিক কি পরিমান ঋণ চীন অবলোপন করবে তা নির্দিষ্ট করে বলেননি শি জিনপিং।

[৫] চীন-আফ্রিকার যৌথ আয়োজনে এক সম্মেলনে শি জিনপিং বলেন বিশ্বে কোভিডের কারণে পরিবর্তনগুলো এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। এক্ষেত্রে চীনের সঙ্গে আফ্রিকার দেশগুলোর সহযোগিতা ও বন্ধন আরো নিবিড় হবে বলে জানান শি।

[৬] আইএমএফ ও বিশ্বব্যাংক ইতিমধ্যে আফ্রিকার দেশগুলোর কাছ থেকে ঋণ পরিশোধ স্থগিত করার আহবান জানিয়েছে। আফ্রিকাকে দেয়া চীনা ঋণের ৫ শতাংশ সুদ মুক্ত এবং এর অধিকাংশই খেলাপিতে পরিণত হয়েছে।

[৭] গত বছরে চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্যের পরিমান ছাড়িয়েছে ২০৯ বিলিয়ন ডলার, তবে কম সুদে দেয়া ও বাণিজ্যিক ঋণ অবলোপন করবে না চীন।

[৮] ২০১৪ থেকে ২০১৮ সালে আফ্রিকায় চীনের সরাসরি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৪৪ শতাংশ যার আর্থিক পরিমান ৪৬ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ