শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাক্তাইয়ের চালপট্টিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ের চালপট্টির বাজারে চালের মূল্য তালিকা না রাখায় দুই আড়তদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার (২১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে চালপট্টিতে অভিযান পরিচালনা করা হয়।

[৪] জানা যায়, চালের মূল্য তালিকা না থাকায় মেসার্স আফসর এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও মাসুদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে আড়তদারদের ক্রয় রশিদ ও বিক্রয় রশিদ যাচাই করা হয়। সাথে কয়েক মাসের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু বসবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করেই চাল বিক্রি করছিলেন।

[৫] বিষয়টি নজরে আসলে দুই আড়তদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে চালপট্টিতে চালের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ