শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর গোয়ালন্দে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

কামাল হোসেন :[২] মৃত রাশেদুল ইসলাম পান্নু মোল্লার(৪০) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।
[৩] শনিবার রাত পৌনে ৮ টায় নিজ বাড়ি (৫নং ওয়ার্ড দৌলতদিয়া বাজার এলাকা) থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ১নং বেপারী পাড়ার ইয়াকুব মোল্লা ওরফে টোকাই মোল্লার ছেলে।
[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বউ নিয়ে পারিবারিক অশান্তি, ঋণের বোঝার চাপ ও অতিরিক্ত নেশাসহ বিভিন্ন কারণে তিনি দীর্ঘদিন ঝামেলা পোহাচ্ছিলেন। ঘটনার দিন দৌলতদিয়া বাজারের বাড়িতে তাঁর মা ও এক কর্মচারী ছাড়া দুই স্ত্রীর কেউ ছিলেন না। বাড়ির কর্মচারী প্রথমে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে রাত পৌনে আটটার দিকে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়।
[৫] গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান(পিপিএম)জানান, প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়