শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেভিডের ওষুধ তৈরির দাবি ভারতীয় কোম্পানির

মহসীন কবির : [২] কোভিডের ওষুধ তৈরিতে গোটা বিশ্বজুড়ে চলছে প্রাণপণ প্রচেষ্টা। এবার কেভিডের ওষুধ তৈরির দাবি করছে ভারতের ওষুধ কম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। শুক্রবার ড্রাগ কন্ট্রোল জেনারল অফ ইন্ডিয়া এই ওষুধ তৈরির সম্মতি দিয়েছে ৷ নিউজ১৮ডটকম

[৩] গ্লেনমার্ক জানিয়েছে ফেবিফ্লু নামের করোনার একটি ওষুধের দাম ১০৩ টাকা আর একটা স্ট্রিপের দাম পড়বে ৩,৫০০ টাকা ৷ ফ্যাবিফ্লু কোভিড ১৯ -র চিকিৎসার জন্য স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ওষুধ। ১৮০০ মিলিগ্রাম ডোজ দুবার করে এই ওষুধ ব্যবহার করতে হবে। এরপরের ১৪ দিন ধরে ৮০০ মিলিগ্রাম করে ডোজ দিনে দু বার করে দিতে হবে।

[৪] গ্লেনমার্কে হিমাচাল প্রদেশে-র কারখানায় এই ওষুধ তৈরির কাজ চলছে। হাসপাতাল ও ফার্মেসিতে যেনো সহজেই ওষুধ পাওয়া যায় সে বিষয়ে নজর রাখা হবে। গ্লেনমার্কের চেয়ারম্যান গ্লেন সালডানহা বলেন, এই ওষুধের অনুমতি যখন পাওয়া গেছে যখন সারা দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নাজুক। যার জেরে সারা দেশেই চিকিৎসা পরিষেবার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে ৷ কম্পানির দাবি এই অবস্থায় তাদের ওষুধ সাহায্য করবে সকলকে ৷ সারা ভারতবর্ষের সব রোগীরা যেনো এই ওষুধ পায় সেই ব্যবস্থা করছে কম্পানিটি।

[৫] গ্লেনমার্ক জানিয়েছে এই রোগের ওষুধের সমস্ত উপাদান এপিআই নিজেদের মতো করে সফলভাবে তৈরি করে নিয়েছে ৷ এই ওষুধ প্রথমে করোনার বিরুদ্ধে কৃত্রিম পরিবেশে কাজ করতে শুরু করে ৷ তাদের এই লড়াই করার ক্ষমতা থেকেই এটিকে করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার শুরু হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন এটার ব্যবহার সুরক্ষিত ৷

  • সর্বশেষ