শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ কুমিল্লায় ৬ জনের মৃত্যু, চিকিৎসাধীন-১০৮

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] কুমিল্লায় মহামারি করোনাতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা গেছেন। এছাড়াও চিকিৎসাধীন আছেন ১০৮ জন।

[৩] বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

[৪] কোভিড-১৯ উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে ৬ জন মারা গেছেন তাদের মধ্যে নগরীর মুরাদপুরের আবেদ আলী (৫২) এর রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ এসেছে। বাকী ৫ জনের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তারা কোভিড-১৯ পজেটিভ ছিলেন কি না। মারা যাওয়া বাকী ৫ জন হলেন- সাজেদা খাতুন (৪৬), আদর্শ সদর উপজেলার হোসেনপুরের রহিমা (৬০), সদর দক্ষিনের নকুল চন্দ্র দাস (৮৫), সদর দক্ষিন উপজেলার কোটবাড়ীর আজিজ আহমেদ (৪৪), চাঁদপুর শাহারাস্তির ইমাম হোসেন (৫০) এছাড়াও মারা যাওয়া সাজেদা খাতুন ( ৪৬) এর নামের পাশে ঠিকানার জায়গায় লেখা রয়েছে প্রযত্নে বাচ্চু মিয়া।

[৫] এদিকে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। যাদের মধ্যে ৫৪ জনের করোনা রিপোট পজেটিভ আসে। বাকি ৪৬ জন সাধারণ করোনা বেডে এবং বাকি থাকা ৮ জন আইসিউতে চিকিৎসাধীন আছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়