শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন কোভিড-১৯ পজেটিভ

শাহীন খন্দকার : [২] হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মোস্তাক হোসেন বলেন, শণাক্তদের সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। আজ আরো একজন সহকারী সার্জারি ডাক্তারের রির্পোট পজেটিভ এসেছে এবং ডা. আসাদুজ্জামান আইসিইউতে রয়েছেন।

[৩] তিনি জানান, কোভিড-১৯ পজেটিভ ১৫ জন রোগী নিজেদের রোগ গোপন করে। তাদের সার্জারী এবং ক্যামোথেরাপি দিতে গিয়েই পরীক্ষায় ধরা পড়ে তারা পজেটিভ। আর এভাবেই ডাক্তার স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। হাসাপাতাল কতৃপক্ষকে সরকারী এবং সাংগঠনিকভাবে যে সব পিপিই দেয়া হয়েছে, তা ব্যাবহার করা হচ্ছে।

[৪] পরিচালক জানান, বর্তমানে রোগী ভর্তি রয়েছে ১৫০ জন। আর আউটডোরে প্রায় ৫শত রোগী দেখা হচ্ছে। প্রতিবেদককে তিনি আরো বলেন, এই হাসপাতালে প্রতিদিনই রোগীদের ভর্তি বা চিকিৎসা সেবা দিতে গিয়ে ৬ থেকে ৮ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হচ্ছেন। এদের সাথে সাথে কোভিড-১৯ হাসপাতালে প্রেরন করছে হাসপাতাল কতৃপক্ষ।

[৫] এদিকে, ক্যান্সার আক্রান্ত রোগীদের কোভিড-১৯ পরীক্ষার সনদপত্র না পাওয়া পর্যন্ত রোগীদের ক্যামো ও রেডিও থেরাপি দেয়া হচ্ছে না। কারণ ইতোমধ্যে কয়েকজন রোগীও অভিবাবকদের অভিমতের ভিত্তিতে থেরাপি দিতে গিয়ে ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীর কোভিড-১৯ পজেটিভ হয়েছে ।

[৬] চিকিৎসাসেবা নিতে আসা সকলের জীবনের নিরাপত্তায় তথ্য গোপন না করার অনুরোধ জানায় ডা. মোস্তাক। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়