শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসার অভাবে মারা গেলে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেয়া যাবে: হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ: [২] করোনাকালীন রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় দায়ের হওয়া রিটের পরিপ্রেক্ষিতে সব হাসপাতাল-ক্লিনিকের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বেঞ্চ এসব আদেশ দেন।

[৩] চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতে হবে। ৫০ শয্যার বেশি হাসপাতালে রোগীদের কতজনকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তা স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে তুলে ধরতে বলেছেন হাইকোর্ট।

[৪] আদালত বলেছেন, ৫০ শয্যার বেশি হাসপাতালে চিকিৎসার বিষয়ে মনিটরিং করে ১৫ দিন পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। দেশে আইসিইউ বেড কতটি খালি আছে এবং কতটিতে রোগী ভর্তি রয়েছে তা প্রতিদিন জানাতে বলা হয়েছে। আইসিইউ'র অতিরিক্ত চার্জ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

[৫] এছাড় আইসিইউ বেড ব্যবস্থাপনার তথ্য হেল্পলাইনের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে বলা হয়েছে এবং প্রতিদিন স্বাস্থ্য বুলেটিনে তা তুলে ধরতে বলা হয়েছে। অক্সিজেনের মূল্য নির্ধারণ ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়