শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় মুখে ঘুসি মেরে রক্তাক্ত করে গ্রেপ্তার করা হলো আদিবাসী নেতাকে

আসিফুজ্জামান পৃথিল : [২] ট্রুডো বললেন, দেশটির সর্বত্রই নিয়মতান্ত্রিক বর্ণবাদ রয়েছে।

[৩] এই ঘটনার ভিডিও ভাইরাল হবার পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। ভিডিওটি প্রকাশ করে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। টেলিগ্রাফ, সিবিএস

[৪] ভিডিওতে দেখা যায় আদিবাসী গোত্রপতি অ্যালান অ্যাডামের পেছনে দৌঁড়াচ্ছেন এক পুলিশ কমকর্তা। ১০ মার্চ ঘটনা এই ঘটনার কারণ ছিলো অ্যাডামের গাড়ির লাইসেন্স প্লেটের মেয়াদ ছিলো না। এরপর সেই কর্মকর্তা অ্যাডামকে ধরে ফেলে মুখে সজোরে ঘুসি মারে।

[৫] ট্রুডো এই বিষয়ে বলেন, মিস্টার অ্যাডামকে গ্রেপ্তারের ভিডিওটি ছিলো ভয়ানক। আমাদের অবশ্যই এটি খতিয়ে দেখতে হবে। সবার মতো এটি নিয়ে আমারও প্রশ্ন আছে।

[৬] পুরো ভিডিওতে দেখা যায়, একটি ক্যাসিনোর সামনে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে অ্যাডামের বাকবিতÐা হচ্ছে। এরপরই এক কর্মকর্তা অ্যাডামের স্ত্রীর হাতে হাতকড়া পরানোর চেষ্টা করে। আরেক কর্মকর্তা তখনই অ্যাডামের মুখে ঘুসি মারেন।’

[৭] ট্রুডো আর বলেন, আমরা জানি, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কৃষ্ণাঙ্গ ও আদিবাসী কানাডিয়ানরা পুলিশের সামনে নিরাপদ বোধ করেন না। এটা মেনে নেবার মতো বিষয় নয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়