শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁর আত্রাইয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

শাহীন খন্দকার : [২] বুধবার (১০ জুন) বিকেলে আত্রাই রেলস্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আত্রাই রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আত্রাই অতিক্রম করছিলো।

[৩] এসময় রেললাইনের পাশে বালুভর্তি একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে বগির সঙ্গে সংযুক্ত ইঞ্জিনের হুজপাইপ খুলে গেলে ইঞ্জিন লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, ঘটনার পর ঈশ্বরদী থেকে নতুন একটা ইঞ্জিন আনা হচ্ছে। রাতেই এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তথ্য ফেইসবুক পেইজ

  • সর্বশেষ