শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ৬১ বাংলাদেশি চিকিৎসকের বর্ণবাদবিরোধী বিবৃতি

কূটনৈতিক প্রতিবেদক : [২] দেশটিতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মঙ্গলবার তারা এ বিবৃতি দিলেন।

[৩] নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা ও জর্জিয়াসহ ১৬ অঙ্গরাজ্যের চিকিৎসকরা বর্ণবাদ ও জাতিগত অবিচারের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান তারা।

[৪] বিবৃতিতে বলা হয়, দেশটির অভিবাসন আজকের পর্যায়ে উন্নিত হওয়ার ক্ষেত্রে আফ্রিকান-আমেরিকানদের সৃষ্ট নাগরিক অধিকার আন্দোলনের অবদান অনস্বীকার্য। সে আন্দোলনে অসংখ্য আফ্রিকান-আমেরিকানের রক্ত ঝরেছে, অশ্রুপাত হয়েছে। সেই ত্যাগের মাধ্যমে অর্জিত অধিকারের বলেই আমরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেয়েছি। নিজেদের আমেরিকান হিসেবে পরিচিত করার অধিকার পেয়েছি।

[৫] কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক যে আচরণ চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। চলমান গণআন্দোলনে সামিল হতে হবে।

[৬] বাংলাদেশি চিকিৎসক মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, কৃষ্ণাঙ্গদের সঙ্গে পুলিশি আচরণে সবাই ক্ষুব্ধ। স্বাক্ষর সংগ্রহের অভিযান চলছে। আরও অনেকের সহমত আমরা শিগগিরই পাবো। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়