শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্ব ইউরোপিয় আওয়ামী লীগের ৬ দফা দিবস উদযাপন

আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া) : [২] ভার্চুয়াল এ আলোচনা সভা রোববার সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম।

[৩] শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধে সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এরপর তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

[৪] সভাপতির বক্তব্যে সভায় এম. নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সত্তরের নির্বাচনকে বাঙালিরা ৬ দফা প্রশ্নে গণভোট হিসেবে গ্রহণ করেছিলো। বিপুল জনরায় নিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বর্ণ দুয়ারে পৌঁছে দিয়েছিলেন তিনি। ৬ দফা সমর্থনে ১৯৬৬ সালের আজকের দিনে হরতালে মনু মিয়া, আবুল হোসেন, মুজিবুল্লাহসহ ১১ মেহনতি মানুষ শহীদ হন। এই বীরদের পরম শ্রদ্ধায় স্মরণ করছি।

[৫] আলোচনা সভায় ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, গ্রীস, সুইডেন, আয়ারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া ও নরওয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা অংশ নেন। সভায় কারিগরি সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়