শিরোনাম
◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মাঝেই আরেক বিপদ, এবার লাখ লাখ ইঁদুরের হানায় নাজেহাল লন্ডনবাসী

ডেস্ক রিপোর্ট : [২] লকডাউনের পর থেকে নানারকম পরিবর্তন হয়েছে মানব জীবনে। অনেক নতুন কিছু যেমন দেখা গেছে, তেমন অনেক নতুন সমস্যাও তৈরি হয়েছে।

[৩] সম্প্রতি ইংল্যান্ডে নতুন করে একটি সমস্যা দেখা দিয়েছে। বাড়িতে বাড়িতে হঠাৎ করে হানা দিচ্ছে বড় বড় ইঁদুরের দল। মনে করা হচ্ছে, লকডাউনের সময় বিভিন্ন রেস্তোরাঁ ইত্যাদি বন্ধ থাকার কারণে শহরের আস্তাকুঁড়ের বাসিন্দা এই সব ইঁদুরের দল এখন আর খাবার পাচ্ছে না। তাই তারা চলে আসছে জনবসতি এলাকায়। সেখানে বাড়িতে বাড়িতে ঘুরে খাবারের সন্ধান চালাচ্ছে। না পেলে এমনকি একে অপরকে মেরে খেয়ে নিচ্ছে তারা। ফলে এক কেলেঙ্কারি কাণ্ড বেধেছে।

[৪] সম্প্রতি ম্যাঞ্চেস্টারের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে ওই এলাকার বাসিন্দা একটি বড় ইঁদুর হাতে ধরে আছেন, যেটি দৈর্ঘ্যে ১৮ ইঞ্চি লম্বা। সবক’টি এত বড় না হলেও কমবেশি ১২ ইঞ্চির প্রায় সবকটিই। তিনি বলেছেন, প্রথাগত ইঁদুর মারার বিষ আর এদের মারতে পারছে না। শরীরে সেই বিষের পাল্টা শক্তি সঞ্চয় করে নিয়েছে ধেড়ে ইঁদুরের দল।এত দ্রুত এরা বংশবৃদ্ধি করে যে সংখ্যায় ইঁদুরকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

[৫] গবেষকরা বলছেন, বছরে সাত বার একাধিক সন্তানের জন্ম দিতে পারে মহিলা ধেড়ে ইঁদুর। ফলে প্রতিবার লাফিয়ে লাফিয়ে বাড়ে সংখ্যা। আর লকডাউনের মধ্যে ফেলে দেওয়া খাবারের এতই অভাব দেখা দিয়েছে যে সেই ইঁদুরের দল সোজা চলে আসছে বাড়িতে। কারণ মানুষের সঙ্গ ছাড়া এদের পক্ষে বাঁচা সম্ভব নয়। সূত্র: নিউজ এইটটিন, বিডি প্রতিদিন

  • সর্বশেষ