শিরোনাম
◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর হাজারী লেইনে উচ্চ মূল্যে ঔষধ বিক্রয় করায় তিনজন গ্রেফতার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামের কিছু কিছু ওষুধ মার্কেটে অনেকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী উচ্চ মূল্যে ওষুধ বিক্রি করে অসহায় জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

[৩] ০৭ জুন চট্টগ্রাম নগরীর হাজারী গলির ওষুধ মার্কেটে ইভেরা সিক্স ট্যাবলেট একপাতা ১০০০ টাকা করে বিক্রি করার অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) মোঃ আশরাফ(২৮), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মনিরা খাতুন, ২) অনিক ধর(১৮), পিতা-সুজিত ধর, মাতা-মীরা ধর, ৩) মোঃ আকবর হোসেন(১৮), পিতা-নাসির উদ্দিন, মাতা-তাসমিন সুলতানা, পুলিশ জানায়, জনৈক সুলতানুল আরেফীন (৪৯) হাজারী গলি গিয়া ছভিলা কমপ্লেক্স এর মেসার্স এ গফুর ফার্মাতে ইভেরা সিক্স ক্রয়ের জন্য বললে উক্ত ঔষধটি ১০০০/-(এক হাজার) টাকায় এক পাতা দাম চায়। ওই সময় কোতোয়ালী থানা পুলিশ হাজারী গলিতে অভিযান পরিচালনা করাকালে উক্ত ক্রেতা উচ্চ মূল্যে উক্ত ঔষধ বিক্রয়ের বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষনিক ভাবে এ. গফুর ফার্মার পরিচালক মোঃ আশরাফ(২৮) কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিষয়টি স্বীকার করে তাদের ফার্মেসীতে লুকানো থাকা ইভেরা সিক্স ট্যাবলেটের দুইটি পাতা ট্যাবলেট বের করে দেয়।

[৪] জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ দুই জনকে আটক করে তবে একজন আসামী কৌশলেই পালিয়ে যায়। ঘটনাস্থলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম (বার), পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান, এসআই/সজল কান্তি দাশ, এসআই/আব্দুল্লাহ আল ইমরান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস, এএসআই/রুহুল আমিন প্রমুখ পুলিশ অভিযান পরিচালনা করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, আসামীরা সকলেই করোনা দুর্যোগে চাহিদা সম্পন্ন ঔষুধসমূহ বেশি দামে বিক্রয় করা সহ মজুদ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

[৫] ওসি মহসীন আরো জানান, বাজার মূল্য যাচাই বাছাই করে জানা গেছে , ইভেরা সিক্স ১০টি ট্যাবলেটের বক্স মূল্য ১৫০/- টাকা। অথচ ধৃত আসামীরা জেনে শুনে ১০টি ট্যাবলেট ১০০০/- টাকা দামে বিক্রয় করে আসছে। সুলতান আরেফিন থানায় এসে ধৃত আসামীগণ এবং পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ধারায় মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়